শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৪০ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীনগরে শিক্ষার্থীদের স্কুলে ফেরাতে ইউএনও'র ব‍্যতিক্রমী উদ্যোগ

ইব্রাহীম খলিল: [২] ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে করোনা পরিস্থিতির কারণে ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনতে ব‍্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।

[৩] বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার নাটঘরে প্রাথমিক ও হাই স্কুলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং প্রশ্নোত্তর, কুইজ, সাধারণ জ্ঞান, ক্লাসের অংক, ইংরেজিসহ বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক পারফরম্যান্সের জন্য ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করেছেন।

[৪] উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, ঝরে যাওয়া শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনার জন্য উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবে। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়