শিরোনাম
◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ যে কারণে আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী ◈ নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছে‌ড়ে দেন, সংবাদ স‌ম্মেল‌নে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৩ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাখিল পরীক্ষা ১৪ নভেম্বর শুরু, একই দিন শুরু হতে পারে এসএসসি

খালিদ আহমেদ: [২] তিন দিনে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। শেষ হবে ২১ নভেম্বর। আজ বৃহস্পতিবার ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

[৩] আলাদা সময়সূচিতে পরীক্ষা হলেও সাধারণত প্রতিবছর এসএসসি, দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষার শুরুর দিনটি একই থাকে। কিন্তু এবার দাখিলের সময়সূচি ঘোষণা হলেও এসএসসির সময়সূচি এখনো ঘোষণা হয়নি।

[৪] শিক্ষা বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা আজ বৃহস্পতিবার বলেন, এবারও এসএসসি পরীক্ষা একই দিনে শুরু হওয়ার কথা। সেভাবেই শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব গেছে। আসলে শিক্ষা মন্ত্রণালয়ে দুটি বিভাগের মাধ্যমে মাদ্রাসা ও কারিগরি এবং সাধারণ শিক্ষার বিষয়টি দেখভাল করা হয়।

[৫] এ জন্য সময়সূচির বিষয়েও আলাদা ফাইল গেছে। এখানে হয়তো দাখিলের পরীক্ষাসংক্রান্ত সময়সূচির ফাইলটি অনুমোদন হয়েছে। তাই একটু আগে সময়সূচি ঘোষণা করা হয়েছে।

[৬] তবে এসএসসির সময়সূচির বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, ১৫ নভেম্বরের মধ্যে এসএসসি পরীক্ষা শুরু হবে। এর বাইরে তিনি কিছু বলতে চাননি।

[৭] দাখিল পরীক্ষার ঘোষিত সময়সূচি অনুযায়ী, কোরআন মাজিদ ও তাজভিদ এবং পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা হবে প্রথম দিন (১৪ নভেম্বর) এবং ১৮ নভেম্বর হবে হাদিস শরিফের পরীক্ষা। আর ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে ইসলামের ইতিহাস, রসায়ন (তত্ত্বীয়), তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজভিদ (হিফজুল কোরআন গ্রুপ)।

[৮] মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন বলেন, এখানে চারটি গ্রুপের বিষয় আছে। কিন্তু একেকটি গ্রুপের একজন পরীক্ষার্থীকে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে।

  • সর্বশেষ