শিরোনাম
◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৮ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্ণফুলীতে জাহাজে আগুন নিহত এক, নিখোঁজ এক

এস.এম. সালাহ্উদ্দিন: [২] কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ে একটি তেলের জাহাজে গ্যাস দিয়ে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় চরপাথরঘাটার ২নং ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

[৩] এসময় জুনায়েদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে, একই ঘটনায় চরলক্ষ্যার নজরুল ইসলাম সাদ্দাম (৩৫) নামে আরেক ব্যক্তি নিখোঁজ রয়েছেন এবং জাহাজের ইঞ্জিন রুমে জমে থাকা গ্যাস বিস্ফোরণের সৃষ্ট আগুনে দগ্ধ হয়েছেন আরো কয়েকজন। আহত শ্রমিকরা চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। নিহত জুনায়েদের বাড়ী বাঁশখালী উপজেলায় বলে জানা গেছে।

[৪] স্থানীয়সূত্রে জানাযায়, নদীতে একটি তেলের জাহাজে ইঞ্জিন রুমে কয়েকজন মিলে ওয়েল্ডিং এর কাজ করছিলেন। সিলিন্ডার থেকে রাবারের পাইপের মাধ্যমে নেওয়া গ্যাসে চলছিল এ কাজ। একপর্যায়ে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন থেকে বাঁচতে তারা নদীতে ঝাপ দেয়। এতে নিহত হন বাঁশখালীর জুনায়েদ (৩২), এবং নিখোঁজ হন চরলক্ষ্যা মাইজ্যাফকির বাড়ির হাজী আব্দুল হাশেমের ছেলে নজরুল ইসলাম সাদ্দাম (৩৫)। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

[৫] এব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, জাহাজের বিস্ফোরণের ঘটনাটি শুনেছি। ঘটনাটি নৌ পুলিশের অধীনে হওয়ায় বিষয়টি সদরঘাট নৌ থানা দেখছেন।

[৬] সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান জানান, ঘটনাটি সংঘটিত হওয়ার পর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাহাজটি সম্ভবত সরিয়ে নিয়েছে। প্রশাসন খোঁজখবর নিচ্ছে। এব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা বলে জানান তিনি।

  • সর্বশেষ