শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৮ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মার ২০ কেজি ওজনের কাতল বিক্রি হলো ৩৫ হাজার টাকা

সোহেল মিয়া: [২] রাজবাড়ীর গোয়ালন্দে এবার ২০ কেজি ওজনের পদ্মার একটি কাতল বিক্রি হয়েছে ৩৫ হাজার টাক। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় মাছ ব্যবসায়ি সম্রাট শাহজাহান শেখ।

[৩] বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১ টায় উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে নগরায়ন হালদারের জালে ধরা পড়ে ২০ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বড় কাতল মাছ।

[৪] জেলে নারায়ণ হালদার মাছটি বিক্রির জন্য দুপুর দেড়টায় দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকায় মৎস্য আড়তের সামনে নিয়ে আসে। সে সময় স্থানীয় আড়তদার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দাম দিয়ে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার ৩০০ টাকা দিয়ে কিনে নেন।

[৫] মাছ ব্যাবসায়ি সম্রাট শাহজাহান শেখ বলেন, স্থানীয় নারায়ণ হালদারের জালে মাছটি ধরা পড়লে সে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে অবস্থিত মৎস আড়তের সামনে নিয়ে আসলে আমি নিলামে সর্বোচ্চ দাম দিয়ে ৩৩ হাজার ৩০০ টাকায় কিনি। পরে মুঠোফোনে ঢাকার ব্যবসায়ির সঙ্গে যোগাযোগ করে কেজি প্রতি ১০০ টাকা লাভে মোট ৩৫ হাজার ৩০০ টাকাই বিক্রি করি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়