শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩১ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাথরঘাটায় কার্টুনে মুখে কসটেপ লাগানো সদ্যজাত শিশু উদ্ধার

অমল তালুকদার: [২] বরগুনার পাথরঘাটায় একটি বিস্কুটের পরিত্যক্ত কার্টুনে সদ্যজাত এক শিশু সন্তানকে কে বা কারা রাস্তায় ফেলে দিয়েছে।
রাতে পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

[৩] নবজাতকের খবর সামাজিক যোগাযোগের ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা শিশুটিকে একনজর দেখতে হাসপাতালে ভিড় জমান।

[৪] পাথরঘাটা বিএফডিসি সংলগ্ন রাস্তার পাশের একটি দেয়ালের ওপর থেকে বিস্কুটের কার্টুনের ভিতর সদ্য জন্মানো ১টি অজ্ঞাত শিশুকে মুখে কসটেপ পেচিয়ে কে বা কারা ফেলে চলে গেছে। বুধবার দিবাগত রাত ১২টা ৩০মিনিটে ঘটনাস্থল থেকে পাথরঘাটা থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে শিশুটি একটি পুত্র সন্তান। পাথরঘাটা থানার এএসআই আঃ হালিম বাচ্চাটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে জানা গেছে। বাচ্চাটি বর্তমানে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

[৫] পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ মো. আবুল বাশার জানান, শিশুটিকে মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য বিএফডিসি এলাকার মারুফের কাছে হাসপাতাল থেকে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়