শিরোনাম
◈ দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর ৯০০ কেজি ওজনের শক্তিশালী বোমা হামলা: নিউইয়র্ক টাইমস ◈ জ্বালানি সংকটে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা ◈ চলতি আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি! ◈ গুম প্রতিরোধ আইন অনুমোদন, মৃত্যুর ঘটনায় শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন ◈ হাসিনা প্রসঙ্গে ভারতের কাছে স্পষ্ট বার্তা বাংলাদেশের ◈ শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অ‌খি‌লেশ‌ সব ধর‌নের ক্রিকেটে ৮ বছরের  নিষিদ্ধ ◈ ফিফা সভাপতির পাশ থেকে সরে দাঁড়াল ওয়েলশ ফুটবল অ্যাসোসিয়েশন ◈ ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে চতুর্মুখী তীব্র যানজট, অচল ঢাকা-সিলেট-কুমিল্লা মহাসড়ক ◈ ৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১১:০২ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবিতে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে সহকর্মীকে মারধরের অভিযোগ

অপূর্ব চৌধুরী: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) অপূর্ব কুমার সাহার বিরুদ্ধে একই দপ্তরের দুই সহকারী প্রকৌশলীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই পক্ষই প্রধান প্রকৌশলীসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর পৃথক দুইটি অভিযোগপত্র দিয়েছেন। অভিযোগের বিষয়ে বুধবার প্রকৌশল ও রেজিস্ট্রার দপ্তর থেকে জানা গেছে।

[৩] অভিযোগ সূত্রে জানা যায়, সহকারী প্রকৌশলী মাজহারুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক পুল মেরামতের জন্য ২৫ হাজার টাকা আসে। কিন্তু তাকে কাজ করতে না দিয়ে নিজের মানুষ দিয়ে কাজ করান নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার সাহা। পরে কাজটি ২০ হাজার টাকায় সম্পন্ন হলে বিল প্রদান করেন মাজহার। এরপর খরচ না হওয়া কাজের বাকি ৫ হাজার টাকা চান অপূর্ব কুমার। তার অধস্তন মাজহার সেই টাকা তাকে না দিয়ে প্রধান প্রকৌশলীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে চান।

[৪] বিষয়টি নিয়ে সোমবার (২০ সেপ্টেম্বর) দুইজনেই প্রধান প্রকৌশলীর রুমে গেলে দুইজনের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এসময় অন্য একটি কাজের জন্য এ রুমে ঢুকেন আরেক সহকারী প্রকৌশলী গৌতম কুমার সিকদার। একসময় অপূর্ব রেগে গিয়ে মাজহারকে মারতে উদ্যত হন। কিন্তু সেটা ঠেকাতে গিয়ে চড় ও ঘুষি লাগে গৌতম কুমারের গালে। পরে আবার মারতে উদ্যত হন অপূর্ব। এসময় প্রধান প্রকৌশলী পরিস্থিতি শান্ত করেন।

[৫] ঘটনার বিষয়ে সহকারী প্রকৌশলী মাজহারুল ইসলাম বলেন, আমার নামে মেরামত কাজের টাকা আসলেও অপূর্ব স্যার নিজের মানুষ ঠিক করে কাজ করান। আমি শুধু তাদের কাজের বিনিময়ে বিল পরিশোধ করেছি। পরে আমার কাছে তিনি খরচ না হওয়া ৫ হাজার টাকা চান। আমি প্রধান প্রকৌশলীর সাথে কথা বলে টাকা জমা দিতে চাইলে তিনি রেগে যান। এক পর্যায়ে তিন আমার উপর চড়াও হন।

[৬] সহকারী প্রকৌশলী গৌতম কুমার সাহা বলেন, আমি ঠেকাতে গিয়ে মার খেলাম। যত যাই হোক একজন সিনিয়র হয়ে জুনিয়র কলিগের গায়ে হাত দিতে পারেন না। বিশ্ববিদ্যালয়সহ দেশে আইন রয়েছে। আমরা এর বিচার চাই।

[৭] মারধরের অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার সাহা বলেন, এ বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আপনি প্রধান প্রকৌশলীর সাথে যোগাযোগ করুন।

[৮] তবে অপূর্ব কুমার তার অভিযোগপত্রে বলেন, সহকারী প্রকৌশলীরা আমার সাথে খারাপ আচরণ করেন।এরপর তারা নানারকম খারাপ ও উত্তেজনাপূর্ণ মন্তব্য করেন।

[৯] এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, আমার সামনে কথা কাটাকাটির একপর্যায়ে অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। পরে দুই পক্ষ অভিযোগ করেছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ পেয়েছি। আমি বিষয়টি দেখছি।সমস্যাটি সমাধান না হলে দেশের প্রচলিত আইন রয়েছে।

[১০] বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, আমাদের কাছে অভিযোগের অনুলিপি দিয়েছে বক্তব্যটি জানার জন্য। প্রকৌশল দপ্তর বিষয়টি দেখছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়