শিরোনাম
◈ এপ্রিল-মার্চ অর্থবছর: কর্মপন্থা নির্ধারণে ৫ সদস্যের কমিটি গঠন ◈ ৪৯ মি‌লিয়‌নে বি‌ক্রি হ‌লো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল  ◈ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী ◈ ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৩৮ ◈ ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ ◈ ‘একসঙ্গে দিতে পারছি না’, নতুন পে স্কেল নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ ইমরান খা‌নের যত্ন নিন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আবার চিঠি গাভাস্কার, কপিল দেব সহ ২১ সা‌বেক অধিনায়কের ◈ বেনাপোলে বিদ্যুৎ বিভ্রাটে মারা গেল ১৫ কোটি টাকার পাবদা মাছ! ◈ ইং‌লিশ লি‌গে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয়

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫৪ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাইড্রোজেন চালিত গাড়িতে আস্থা জার্মানির

মাকসুদ রহমান: [২] বিশ্ব ব্যাটারি চালিত গাড়ির দিকে হাটলেও হাইড্রোজেন চালিত গাড়ি দিয়ে বিশ্ব বাজারে টিকে থাকার লড়াই করতে চায় জার্মানি। রয়টারর্স

[৩] জার্মানির শীর্ষ স্থানীয় কিছু গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান হাইড্রোজেন চালিত গাড়ির উন্নয়নে কাজ করে যাচ্ছে যে তালিকায় আছে বিএমডাবলিউ ও অডি’র মত শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান।বিএমডাবলিউ দেশটিতে হাইড্রোজেন চালিত গাড়ি নির্মানের প্রসÍাবক। তারা নিজেদের মত করে ২০৩০ সালের মধ্যে সব ধরনের বাজারে হাইড্রোজেন গাড়ি পৌছে দেয়ার একটি পরিকল্পনা তৈরি করেছে। ইউরোপ আর চীনের বাজার নিয়েও আছে তাদের বিশেষ পরিকল্পনা।

[৪] বিএমডাবলিউ এর হাইড্রোজেন গাড়ি নির্মাণের প্রধান রয়টার্সকে জানিয়েছে তারা ২০২২ সালের মধ্যে পরীক্ষামুলক ভাবে অন্তত ১০০টি গাড়ি নির্মান করবে।অপর দিকে অডি জানিয়েছে তারা এক’শর অধিক প্রকৈাশলী এবং মেকানিক নিয়ে একজন একটি গবেষক দল তৈরি করেছেন।যারা হাইড্রোজেন চালিত গাড়ি নিয়ে কাজ করছে এবং তারা কিছু গাড়ি নির্মান করবে।

[৫] হাইড্রোজেন চালিত গাড়ি ভবিষ্যতে ট্রাকের বাজার শাসন করবে সেটা অনেকটা নিশ্চিত কারন দূর পাল্লার ট্রাক ব্যাটারি দিয়ে চালানো বেশ কঠিন। সম্পাদনা: ফাহমিদুল কবীর

  • সর্বশেষ