শিরোনাম
◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১২ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে ঘরমুখো মানুষ

শাহজালাল: [২] নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

[৩] বুধবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় তারা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দুই মহাসড়কের কাঁচপুর পয়েন্টে প্রথমে টায়ার জ্বালিয়ে পরে পিকআপ ভ্যান ও বিদ্যুতের খুঁটি ফেলে রাস্তা অবরোধ করে রেখেছেন।

[৪] এতে সড়কে কয়েকশ যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কর্মব্যস্ত ঘরমুখো মানুষ পড়েছে চরম বিপাকে।

[৫] কাঁচপুরে সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের শ্রমিকরা এই অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধা ৭ পর্যন্ত এ বিক্ষোভ করতে দেখা যায়। যানজট কাঁচপুর থেকে সাইনবোর্ড অপর দিকে কাঁচপুর থেকে মোগরাপাড়া পর্যন্ত। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়