শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারী উপজেলার ইউপি চেয়ারম্যান মারা গেছেন

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) নুরুল আলম মিনা মুকুল (৫৮) মারা গেছেন।

[৩] বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে স্টোকজনিত কারণে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

[৪] জানা যায়, স্টোকজনিত কারণে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর দেড়টার দিকে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

[৫] এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আ'লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি মো. আব্দুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়