শিরোনাম
◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টংগীতে এস এস স্টিল মিল কারখানায় ৫ শ্রমিক দগ্ধ

এফ এ নয়ন: [২] গাজীপুরে টঙ্গীতে এক ইস্পাত কারখানায় লোহা গলানো সময় অগ্নিদগ্ধ হয়ে ৫ শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন।

[৩] বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় টঙ্গীর মিলগেট এলাকায় অবস্থিত এস.এস ষ্টীল মিল কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

[৪] আহতরা হলেন- মুনতাসির (৩২), বিল্লাল হোসেন (৩০), সাগর (৩৫), সোহেল (৪০), আকবর (৪৫) ও আসাদুল (৪০)।

[৫] টঙ্গী পশ্চিম থানার এসআই মো. জিয়াউর রহমান বলেন, সাধারণত লোহাকে গলানোর জন্য চুম্বোকের সাহায্যে আগুনের চুল্লিতে ফেলানো হয়। বুধবার সকালে চুম্বোকের সাহায্যে লোহাকে গলানোর জন্য আগুনের চুল্লিতে ফালানোর সময় আগুনের ফুলকি এসে শ্রমিকদের গায়ে লাগে। এতে পাঁচ শ্রমিক আহত। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

[৬] এসময় এস এস ষ্টীল মিলের জেনারেল ম্যানেজার রাসেল বাবু বলেন, কারখানায় লোহা গলানোর সময় পাঁচ শ্রমিক আহত হয়েছেন। আহতদের কারখানায় প্রাথমিক চিকিৎসা শেষে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাদের শেখ হাসিনা বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়