শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৮ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন পণ্য পরিবহণ শ্রমিকরা

খালিদ আহমেদ : [২] মোটরযান মালিকদের ওপর আরোপিত বর্ধিত আয়কর বাতিল এবং লাইসেন্সবিহীন চালকদের সহজ শর্তে ফ্রি ভারী ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ১৫ দফা দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতির শুরু করেছে পণ্য পরিবহণ শ্রমিকরা।

[৩] সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনালে এক সমাবেশে এ ঘোষণা দেন বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের নেতারা।

[৪] মঙ্গলবার ভোর থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত কাভার্ড ভ্যান, ট্রাক, প্রাইমমুভার, ট্রেইলার, মিনি ট্রাক, পিকআপ এই কর্মবিরতির আওতায় থাকবে।

[৫] কর্মবিরতি চলাকালে এসব পরিবহণ রাস্তায় চলাচল করবে না এবং সংশ্লিষ্টরা কেউ অফিসে যাবেন না। মালিক শ্রমিকদের জীবন জীবিকা এবং শান্তিপূর্ণ ব্যবসার পথে সব বাধা দূর ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান বক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়