শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য উত্তেজনা: শাহ আমানত বিমানবন্দরে আরও ১৪ ফ্লাইট বাতিল ◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৩ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচনে ট্রুডোর দলের সংখ্যাগরিষ্ঠতা অর্জন

রাশিদুল ইসলাম : [২] বিরোধী কনজার্ভেটিভদের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। সোমবার দেশটির ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে দিনশেষে সিবিসি নিউজ জানায়, সবচেয়ে বেশি আসনে বিজয়ী হবে লিবারেল পার্টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৭০টি আসনের কিছু কম হয়ত পেতে পারে ট্রুডোর দল। স্পুটনিক

[৩] এরপর রাত ১১টায় সিবিসি নির্বাচনী পর্যবেক্ষণে দেখা যায় ১৫১টি নির্বাচনী জেলায় বিজয়ী হয়েছেন অথবা এগিয়ে আছেন লিবারেল পার্টির প্রার্থীরা। মঙ্গলবার ভোর থেকে হাজার হাজার ডাকে পাওয়া ভোট গণনা শুরু হয়েছে।

[৪] করোনা ভাইরাস মহামারি কিভাবে তার দেশ মোকাবিলা করেছে সে বিষয়ে জনগণের রায় জানার জন্য মধ্য আগস্টে আগাম ভোট দেয়ার ঘোষণা দেন ট্রুডো। এতে তার বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ইরিন ও’তোলে’র কনজার্ভেটিভ পার্টি।

[৫] ট্রুডো ভোটারদের বোঝাতে সক্ষম হন, করোনা মহামারির সময়ে নির্বাচন জরুরি হয়ে পড়েছে। গত ফেডারেল নির্বাচন হয় ২০১৯ সালে। এ সময় লিবারেল পার্টি আসন পেয়েছিল ১৫৭টি।

[৬] ম্যাকগিল ইউনিভার্সিটির প্রফেসর এবং ম্যাকগিল ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব কানাডার পরিচালক ডানিয়েল বেল্যান্ড বলেছেন, মাইনরিটি হিসেবে ক্ষমতায় আসতে পারে লিবারেলরা। আর আগের মতোই হতে পারে পার্লামেন্ট। জাস্টিন ট্রুডো একক সংখ্যাগরিষ্ঠতার জন্য যে জুয়া খেলতে চেয়েছিলেন, তাতে তিনি হেরে গেছেন। তবে তিনি ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবেন। বেশির ভাগ কানাডিয়ান এই নির্বাচন চাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়