শিরোনাম
◈ দেশের সব মাদ্রাসার জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা ◈ ভেনেজুয়েলায় ভূমিকম্পের ভয়াবহ ধ্বংসেও টিকে রইল এই ভবন, আহত হননি কোনো বাসিন্দা ◈ তিস্তা ইস্যুতে বাংলাদেশ-চীন সমন্বয়, ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ ◈ হজের খরচ বাড়াচ্ছে সৌদি সরকার ◈ সবই টাকার খেলা, মেসিকে টিকিয়ে রাখতেই অন্যায়: ফিফার বিরুদ্ধে মিশর কোচের বিস্ফোরক অভিযোগ ◈ ঢাকার মিরপুর, চট্টগ্রাম ও সি‌লেট স্টে‌ডিয়া‌মে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা বিসিবির  ◈ যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা আঘাতের দাবি ◈ বিশ্বকা‌পে পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে তদ‌ন্তের দা‌বি ইউরোপীয় পার্লামেন্টের ◈ উত্তাল সাগর: এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশ ◈ আকুর বিল পরিশোধের পরও রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১৩ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকের ২৫ হাজার টাকার চশমায় থাকছে নানা চকম

প্রযুক্তি ডেস্ক: বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড রেবনের সঙ্গে অংশীদারত্বে স্মার্ট গ্লাস উন্মুক্ত করেছে ফেসবুক। ‘রেবন স্টোরিস’ শিরোনামের এই সিরিজের ২০টি ভিন্ন মডেল ও ডিজাইনের চশমার সর্বনিম্ন খুচরা মূল্য ধরা হয়েছে ২৯৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৫ হাজার টাকার বেশি।  এনটিভি

ফেসবুকের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলো জানাচ্ছে, এই স্মার্ট গ্লাস পরিচালনা করতে হবে নতুন ‘ফেসবুক ভিউ’ অ্যাপের মাধ্যমে। ব্যবহারকারীরা ছবি বা ভিডিও করার জন্য শুধু হেই ফেসবুক বলে ভয়েজ কমেন্ট দিলেই কাজ শুরু করবে এই স্মার্ট গ্লাস। তবে ভিডিও করা যাবে মাত্র ৩০ সেকেন্ডব্যাপী।

এর বাইরে এই স্মার্ট গ্লাসে থাকছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। গ্লাসটি ছবি তুলবে এমন ভাবে, যেভাবে আপনি চোখে দেখছেন। স্মার্ট গ্লাসে তোলা ছবি ও ভিডিও ‘ফেসবুক অ্যাসিস্ট’ ভয়েস কমান্ড ফিচারের মাধ্যমে দ্রুত ও সরাসরি ফেসবুকে প্রকাশ করা যাবে, পাশাপাশি সেভ করা যাবে স্মার্টফোনে।

এই স্মার্ট গ্লাসে থাকছে তিনটি অডিও মাইক্রোফোন ও কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সম্বলিত নয়েস কন্ট্রোল প্রযুক্তি। যার মাধ্যমে প্রিয় মিডিয়া, মিউজিক এবং পডকাস্ট শোনার পাশপাশি চশমা দিয়ে ফোন কলে কথা বলা যাবে।

প্রাথমিকভাবে ফেসবুকে এই স্মার্ট গ্লাসটি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালি, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের কিছু নির্ধারিত দোকানে বিক্রির জন্য থাকবে। রেবনের স্টোর ও অফিশিয়াল সাইট থেকে চশমাটি কেনা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়