শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৬ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানা গেল ইভা রহমানের নতুন স্বামীর পরিচয়

বিনোদন ডেস্ক : এটিএন বাংলা টিভির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের প্রাক্তন স্ত্রী ও গায়িকা ইভা রহমান নতুন করে ঘর বেঁধেছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) খবরটি প্রকাশ্যে আসে। গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছে একাধিক সূত্র।

এদিকে ঢাকা পোস্ট খুঁজে বের করেছে ইভা রহমানের নতুন স্বামীর পরিচয়। একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, ইভার নতুন স্বামীর নাম সোহেল আরমান। পেশায় তিনি একজন ব্যবসায়ী। বর্তমানে তারা রাজধানীর গুলশানে বসবাস করেন।

সূত্রটি আরও নিশ্চিত করেছে যে, মাহফুজুর রহমানের সঙ্গে ইভা রহমানের দাম্পত্য কলহ বেশ কয়েক বছর আগে থেকেই। এ কারণে তারা আলাদা থাকতেন। অবশেষে গত জুন মাসে বিবাহবিচ্ছেদ করেন তারা।

গত ১৭ সেপ্টেম্বর ডিভোর্সের সার্টিফিকেট হাতে পান ইভা। এরপরই সোহেল আরমানকে বিয়ে করেন তিনি। ছোট পরিসরে পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে। সোহেলের সঙ্গে ইভার আগে থেকেই পরিচয় ছিল। সেই পরিচয় সূত্রেই তারা সম্পর্কে জড়ান এবং বিয়ে করেছেন।

উল্লেখ্য, এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে চাকরিজীবন শুরু করেছিলেন ইভা রহমান। তখনই এর চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। সেই সম্পর্ককে পূর্ণতা দিয়ে তারা বিয়ে করেন। একসঙ্গে তারা গানও করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়