শিরোনাম
◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১০ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ববিদ্যালয় পর্যায়ে খাদ্য ও পুষ্টিবিদ্যা কোর্স চালুর সুপারিশ

মনিরুল ইসলাম: [২] সোমবার (২০ সেপেটম্বর) সংসদ ভবনে ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠকে এ সুপারিশ করা হয়।

[৩] কমিটির সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, হুইপ মো. আতিউর রহমান আতিক, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মো. আব্দুল হাই, মো. আয়েন উদ্দিন, আতাউর রহমান খান এবং বেগম আঞ্জুম সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন।

[৪] বৈঠকে খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদফতর ও অধীনস্থ বিভিন্ন সংস্থার শূন্য পদসমূহ পূরণ এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বর্তমান জনবল সম্পর্কে আলোচনা করা হয়।

[৫] বৈঠকে মাঠ পর্যায়ের সকল কার্যক্রমে স্থানীয় সংসদ-সদস্যদের সম্পৃক্ত করার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করে।

[৬] চালের বাজার মূল্যের উর্ধ্বগতি রোধকল্পে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয় এবং এ উদ্যোগ অব্যাহত রাখার জন্য কমিটি সুপারিশ করে।

[৭] বৈঠকে খাদ্যের সার্বিক হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে স্থায়ী কমিটির প্রত্যেক সভায় অবহিত করা এবং খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতির সার্বিক পরিস্থিতি সম্পর্কে আগামী সভায় উপস্থাপনের জন্য কমিটি কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়।

[৮] খাদ্য মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ খাদ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ