শিরোনাম
◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন? ◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৩ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাণহানির ঘটনা ছাড়াই ভোট সুষ্ঠু হয়েছে: ইসি সচিব

মিনহাজুল আবেদীন: [২] দুজনের প্রাণহানি ও কিছু পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ছাড়া ১৬০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট গ্রহণ শেষে আজ সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। ডিবিসি টিভি

[৩] ইসি সচিব বলেন, তারা যেসব তথ্য পেয়েছেন, তাতে তারা মনে করেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিছু প্রার্থী ও সমর্থক খুবই ইমোশনাল হয়ে যান, তাদের কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। মহেশখালীতে দুই পক্ষের মধ্যে সহিংসতা ঘটেছে ও কুতুবদিয়ায় দুষ্কৃতকারীরা ব্যালট ছিনতাই করতে গেছে; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রিসাইডিং কর্মকর্তারা ব্যবস্থা নিয়েছেন। বাংলানিউজ ২৪

[৪] দুজন নিহত হওয়ার বিষয়ে ইসি সচিব বলেন, এটা খুবই বেদনাদায়ক। নির্বাচনী সহিংসতায় মহেশখালী ও কুতুবদিয়ায় দুজনের প্রাণহানি হয়েছে, আরো কয়েক জায়গায় প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে আহত হয়েছেন অনেকে। এ ছাড়া আর সব জায়গায় নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। অনিয়মের কারণে পাঁচটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে। প্রথম আলো

[৫] হুমায়ুন কবীর বলেন, ইউপিতে ঘরে ঘরে নির্বাচনী আমেজ থাকে। প্রার্থীরা নিজেরাই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।

[৬] তিনি আরও বলেন, ইভিএমে ইউপিতে অন্তত ৫০ শতাংশ এবং পৌরসভায় ৫৫ শতাংশের বেশি ভোট পড়েছে। ব্যালটের মাধ্যমে যেসব জায়গায় ভোট পড়েছে, তাতে ভোট পড়ার হার ৬৫ শতাংশের বেশি হবে। দেশ রুপান্তর

  • সর্বশেষ