শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৫ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে তারাগঞ্জে ট্রাকচাপায় প্রকৌশলীর মৃত্যু

আফরোজা সরকার: [২] রংপুরের তারাগঞ্জে ট্রাকচাপায় আহত প্রকৌশলী হাবিবুর রহমান (৪৮)র চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

[৩] রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৪] প্রকৌশলীর হাবিবুর রহমান নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের খেজুরতলা গ্রামের ইয়াকুব আলী ছেলে।তিনি রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর লাইন ইনর্চাজ হিসেবে কর্মরত ছিলেন।গত রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বামনদীঘির সামনে ট্রাক উল্টে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

[৫] পুলিশ জানায়, ঢাকাগামী সবজিবাহী ট্রাক তারাগঞ্জ থেকে ছেড়ে পথে একটি অটোভ্যানের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে
রাস্তার পাশে উল্টে যায়। এতে মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান ওই ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।পরে লোকজন হাবিবুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান।

[৬] রংপুরের তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এর নিচে চাপা পড়া হাবিবুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়