শিরোনাম
◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৫ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চ্ট্রগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

রাজু চৌধুরী : [২] অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টান্ন দ্রব্য উৎপাদন এবং বিক্রির অপরাধে অভিযান চালায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

[৩] নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত এই অভিযানে সোমবার (২০ সেপ্টেম্বর) নগরীর কোতোয়ালী থানাধীন রেয়াজউদ্দিন বাজারস্থ তিনপুলের মাথা এলাকায় জলযোগ রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা রুজু করে ৫০ হাজার টাকা ও ঘোষ সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

[৪] অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে মোমিন রোডে ফুটপাত ও রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে ১ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে এবং ১০ হাজার জরিমানা করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগনকে সহায়তা প্রদান করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়