শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৮ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারালো বাংলাদেশের ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ

মাহিন সরকার : [২] জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টারস দাবা প্রতিযোগিতায় চমক দেখিয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ। প্রথম রাউন্ডের খেলায় তিনি হারিয়ে দিয়েছেন ভারতের গ্র্যান্ডমাস্টার দীপ সেনগুপ্তকে।

[৩] প্রতিযোগিতার প্রথম দিনে ফিদে মাস্টার নাসির সাদা ঘুঁটি নিয়ে ভারতের গ্র্যান্ড মাস্টার দীপের বিরুদ্ধে ইংলিশ ওপেনিংয়ে খেলা শুরু করেন। পরবর্তীতে এন্টি ক্যাটালান ডিফেন্স ধারার খেলায় ৯০ চালের মাথায় জয়ী হন।

[৪] প্রথম রাউন্ডের খেলায় ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার আন্দ্রে সুমিট ফিদে মাস্টার মো: তৈয়বুর রহমানকে, ইরানের গ্র্যান্ডমাস্টার মোসাদ্দেকপুর মাসুদ ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে, ভারতের আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গুহ ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকে, বেলজিয়ামের গ্র্যান্ডমাস্টার ভাদিম মালাখাতকো অনত চৌধুরীকে ও ভারতের আন্তর্জাতিক মাস্টার অরন্যক ঘোষ ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়কে হারিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়