শিরোনাম
◈ হালাল পণ্যের ট্রিলিয়ন ডলারের বিশ্ববাজার, বাংলাদেশ কেন পিছিয়ে? ◈ এনবিআরের অনুমতির অপেক্ষায় ২ বছর, ফিরতে পারছে না ভারতীয় দুই জাহাজ ◈ নেদারল‌্যান্ড‌সের আধিপত্য ভেঙে মেয়েদের হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ◈ বাংলাদেশ সফরে আসতে ইংল‌্যান্ড টাকার চিন্তা করছে না! ◈ অবশেষে দেশে আসছে ডিজিটাল ব্যাংক, অনুমোদন পেতে যাচ্ছে ৮ প্রতিষ্ঠান ◈ ইরান ও যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে বের হওয়ার পথ বাতলে দিল চীন ◈ সিআইপি হওয়ার নতুন নীতিমালা: যোগ্যতা, সুবিধা ও অযোগ্যতার তালিকা ◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৫ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুকুরের জন্য ভাড়া করা হলো বিমানের কেবিন

নিউজ ডেস্ক: পোষা কুকুরের জন্য বিমানের বিজনেস ক্লাসের পুরো একটা কেবিন ভাড়া করে তাক লাগিয়ে দিয়েছেন এক ব্যক্তি। ভ্রমণে পোষা কুকুরকে আরাম-আয়েসের ব্যবস্থা করে দেওয়াই ছিল কুকুরটির মালিকের লক্ষ্য। যুগান্তর

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের চেন্নাই থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের বিজনেস ক্লাসের একটি কেবিন ভাড়া করেন এক ব্যক্তি। দুই ঘণ্টার ওই ফ্লাইটের জন্য আড়াই লাখ রুপি ব্যয় করেন তিনি।

সংশ্লিষ্ট এক সূত্র জানায়, এয়ার ইন্ডিয়ার ১২ আসন বিশিষ্ট জে-ক্লাস কেবিনটি ভাড়া করা হয় পোষা কুকুরটির জন্য। এর আগেও এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসে কুকুর ভ্রমণ করেছে। তবে সম্ভবত এই প্রথম বিজনেস ক্লাসের পুরো কেবিন কোনো পোষা প্রাণীর জন্য ভাড়া করা হয়েছে।

ভারতে একমাত্র এয়ার ইন্ডিয়াতেই প্যাসেঞ্জার কেবিনে পোষা প্রাণীদের বহনের অনুমতি দেওয়া হয়। একটা ফ্লাইটে সর্বোচ্চ দুইটা পোষা প্রাণী বহনের অনুমতি দেওয়া হয়। পোষা প্রাণীদের বিমানের সর্বশেষ সারিতে বসানো হয়।

চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীণ রুটে দুই হাজার পোষা প্রাণী বহন করা হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

  • সর্বশেষ