শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৮ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থাইল্যান্ডের ভিসা চালু হচ্ছে আজ, থাকছে কড়া নির্দেশনা

নিউজ ডেস্ক : সোমবার থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য চালু হচ্ছে থাইল্যান্ডের ভিসা। মহামারি শুরু হওয়ার পর ২০২০ সালের এপ্রিল থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য দেশটির ভিসা বন্ধ ছিল।

রোববার ঢাকায় রয়েল থাই দূতাবাসের এক ঘোষণায় জানানো হয়, ভিসা চালু হলেও থাইল্যান্ডে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে। টিকা নেওয়া কিংবা না নেওয়া সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ঘোষণায় আরও বলা হয়, ফুকেট ভ্রমণের ক্ষেত্রে ফুকেট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। এ জন্য www.phuket-sandbox.com ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়