শিরোনাম
◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ◈ জেলবন্দি ইমরান খা‌নের মুক্তি দাবি র‌বি শাস্ত্রীর, বল‌লেন কোনও মানুষের উপর কেউ এত অত্যাচার করতে পারে! ◈ মিয়ানমারে ফিরতে পাঁচ শর্তের নিশ্চয়তা চান ৮৭ শতাংশ রোহিঙ্গা : ঢাবির গবেষণা ◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি ◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি!

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৫ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা’ স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিচালিত হবে

মাসুদ মিয়া : [২] বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় মুজিব শতবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা’ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এ ক্ষেত্রে জীবন বীমা করপোরেশন বীমাকারক হিসেবে দায়িত্ব পালন করবে। বঙ্গবন্ধু শিক্ষা বীমা সংশ্লিষ্ট আর্থিক লেনদেন শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং হিসাবের মাধ্যমে সম্পন্ন করা যাবে।

[৩] এ জন্য কোনো সার্ভিস চার্জ নেওয়া যাবে না। রোববার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট (এফআইডি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে। অর্থের অভাবে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে নষ্ট না হয়, সে জন্য এ বীমা পলিসি চালু হচ্ছে।

[৪] অল্প বয়সী শিক্ষার্থীদের জন্য চালু হতে যাওয়া এ বীমার নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শিক্ষা বীমা। পলিসির প্রিমিয়াম মাসে ২৫ টাকা, বছরে ৩০০ টাকা, বীমার অংক ধরা হয়েছে এক লাখ টাকা। অর্থাৎ বীমাগ্রহীতা স্থায়ীভাবে সম্পূর্ণ বা আংশিক অক্ষম হলে এককালীন এক লাখ টাকা দেওয়া হবে। মুজিববর্ষেই এটা সম্পন্ন হবে। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ