শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১৬ বিকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব দিয়ে জেমি ডেকে রেখে দেবে বাফুফে

এল আর বাদল: [২] বাংলাদেশ ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডেকে চাকরিচ্যূত করা হয়নি। তাকে দুই মাসের ছুটি দিয়ে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রসনকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেয়া হয়েছে। ছুটি থেকে জেমি ডে ফিরে আসলে তার হাতে তুলে দেয়া হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

[৩] সূত্রটি আরও জানায়, ২০২২ সালের আগস্ট মাস পর্যন্ত বাফুফের সঙ্গে জেমি ডের চুক্তি হয়েছে। এই মুহূর্তে তাকে বিদায় করতে গেলে পুরো বছরের বেতন পরিশোধ করতে হবে। ওই পথে না হেটে বাফুফে জেমি ডের হাতে অনূর্ধ্ব-২৩ দলের কোচের দায়িত্ব তুলে দিতে চাইছে। এ ব্যাপারে সোমবার অথবা মঙ্গলবার (২০, ২১ সেপ্টেম্বর) বাফুফে বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। তবে জেমি ডে বাফুফের প্রস্তাব গ্রহণ করবেন কিনা তা জানতে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

[৪] উল্লেখ্য গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বাফুফের সভা শেষে জাতীয় দল নির্বাচক কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেছিলেন, নেপাল ও কিরগিজস্তানের দুটি টুর্নামেন্টে দলের খেলায় জেমির ডের উপর আমরা সন্তুষ্ট হতে পারিনি। এ কারণে তাকে দুই মাসের অব্যাহতি দিয়ে তার জায়গায় অস্কার ব্রুসনকে দায়িত্ব দেয়া হয়েছে। দুই মাসের জন্য ছুটি দেয়া হলেও এই সময়ে জেমি চুক্তি অনুযায়ী বেতন-ভাতা পাবেন বলে জানিয়েছেন নাবিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়