শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৬ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি নিলামে

জেরিন আহমেদ : রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি ২২ সেপ্টেম্বর নিলাম করবে ক্রিস্টিজ নামে ব্রিটেনের একটি নিলাম সংস্থা। তাদের ওয়েবসাইটে এই কথা জানানো হয়েছে।

নামহীন ছবিটিকে ওয়েবসাইটে ‘যুগল’ নামে উল্লেখ করা হয়েছে। ত্রিস্টিজ বলছে— এক লাখ ২০ হাজার পাউন্ড থেকে এক লাখ ৮০ হাজার পাউন্ড (৯০ লাখ থেকে এক কোটি ৩৫ লাখ টাকায়) বিক্রি হতে পারে ছবিটি। খবর দ্য টেলিগ্রাফের। খবর আনন্দবাজার পত্রিকা

সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে— ২২.৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি চওড়া এই ছবিটি রবীন্দ্রনাথের আঁকা বেশিরভাগ ছবির থেকে আয়তনে কিছুটা বড়। ১৯৩০ বা তার অল্প কিছু দিন আগে এই ছবিটি এঁকেছিলেন বিশ্বকবি।

১৯৩০ সালে ইউরোপ ভ্রমণকালে বেশ কয়েকটি নিজের আঁকা ছবি সঙ্গে করে এনেছিলেন রবীন্দ্রনাথ। প্যারিসের ‘গ্যালারি পিগাল’-এ সেগুলোর প্রদর্শনী হয়। ইউরোপীয় ধনকুবের ও শিল্প সংগ্রাহকরা কিনে নেন বেশিরভাগ ছবি। এসব ছবির মধ্যেই সম্ভবত ছিল এই ‘যুগল’।

ক্রিস্টিজ সূত্রে জানা গেছে, এডিথ অন্দ্রে নামে এক জার্মান নারী ও তার স্বামী এ ছবিটি কিনেছিলেন। পরে এডিথের দাদা ওয়াল্টার রাথেনিউয়ের সংগ্রহে আসে সেটি।

এই রাথেনিউ পরিবারই রবীন্দ্রনাথের আঁকা ছবিটি ক্রিস্টিজকে নিলাম করতে দিয়েছে। ‘সাউথ এশিয়ান মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি আর্ট’— এই বিভাগে রাখা হয়েছে ছবিটিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়