শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪২ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে বাড়ির উঠানে ১০০ বছরের পুরনো ৩০ ভরি গুপ্তধন

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের জয়দেবপুর উপজেলায় একটি বাড়ির উঠান থেকে ১০০ বছরের পুরানো গুপ্তধন উদ্ধার করা হয়েছে। যুগান্তর

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদরের দিগধা গ্রামে দিগেন মল্লিকের বাড়ির উঠানের মাটি কাটার সময় শ্রমিক ওই গুপ্তধন উদ্ধার করেন। এসময় সেখান থেকে ৩০ ভরি ওজনের ৩০টি রুপার মুদ্রা পাওয়া যায়।

জানা যায়, দুপুরে দিগেন মল্লিকের বাড়ির উঠানের মাটি কাটার সময় শ্রমিক উদ্রিসের কোদালে আঘাত লাগে। পরে একে একে বেড়িয়ে আসে ৩০টি শতবর্ষী রুপার মুদ্রা। বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

জয়দেবপুর থানার বাড়িয়ার আমতলী ফাঁড়ির এসআই আশরাফ ঘটনাস্থলে গিয়ে ৩০টি রুপার মুদ্রা উদ্ধার করে থানায় নিয়ে যান।

ওই রুপার মুদ্রার গায়ে খোদাই করে লেখা আছে ইন্ডিয়ান ওয়ান রুপি ১৯০৭, ১৯১২, ১৯১৪ ও ১৯১৬ সাল। তাই মুদ্রাগুলো ১০০ বছরের পুরানো সে বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

রোববার সকালে বাড়িয়ার আমতলী পুলিশ ফাঁড়ির প্রধান এসআই আশরাফ যুগান্তরকে জানান, শতবর্ষী রুপার মুদ্রাগুলো গাজীপুর আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগে জমা দেয়ার কাজ প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়