শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৩ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকার জলাবদ্ধতা নিয়ে সেমিনার করবে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটি

মনিরুল ইসলাম: [২] শনিবার বিকেলে ধানমন্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে উপকমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

[৩] সভায় বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও উপ-কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর। সভায় উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

[৪] সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথেই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সারাবিশ্ব যখন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত তখন দেশে সব ক্ষেত্রে উন্নয়ন সমানভাবে চালিয়ে নিচ্ছেন তিনি। দেশে যত উন্নয়ন হচ্ছে ষড়যন্ত্র তত বাড়ছে। তাই সব ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়।

[৫] সভায় আগামী ২৪ সেপ্টেম্বর ‘ঢাকা শহরের জলাবদ্ধতা: সমস্যা ও প্রতিকার’ শীর্ষক সেমিনার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশে আধুনিক যোগাযোগ ব্যবস্থার ওপর একটি সেমিনার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়