শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪০ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচ্ছেদের ইঙ্গিত দিলেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক: শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শিল্পার পোস্ট করা এক বার্তা যেন সেই ইঙ্গিতকে আরো উস্কে দিলো।

শিল্পা তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন একটি বইয়ের প্রচ্ছদের ছবি। যার শিরোনাম, ‘নতুন সমাপ্তি’। যেখানে ইংরেজি ভাষায় লেখা রয়েছে, ‘আমরা হয়তো বসে বসে অতীতের কথা ভেবে সময় নষ্ট করতে পারি। কী কী ভুল করেছি, কী কী ভুল সিদ্ধান্ত নিয়েছি, কাকে কষ্ট দিয়েছি, এ সব কিছু নিয়ে চিন্তা করতে পারি। কিন্তু অতীতে ফিরে গিয়ে সে সব বদলাতে পারব না। তবে আমরা সামনে এগিয়ে যেতে পারি। ঠিক সিদ্ধান্ত নিতে পারি। পুরনো ভুলকে এড়িয়ে যেতে পারি। আশেপাশের মানুষের সঙ্গে ভাল ভাবে থাকতে পারি। নিজেদের গুছিয়ে নেওয়ার অজস্র সুযোগ পাব আমরা। অতীতে যা করেছি, তার ভিত্তিতে নিজের পরিচয় তৈরি করার দরকার নেই। নিজের ভবিষ্যত নতুন করে তৈরি করতে পারি।’ নিউজ ১৮

কদিন আগেই রাজের নামে ১ হাজার চারশো পাতার চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। তারই একটি অংশে শিল্পার বয়ান লেখা হয়েছে। সেখান থেকে জানা গেছে, শিল্পা মুম্বাই পুলিশকে জানিয়েছেন স্বামী রাজের অ্যাপ ‘হটশটস’ এবং ‘বলিফেম’ সম্পর্কে তার কাছে কোনও তথ্য ছিল না। এমনকি শিল্পা এও জানান, ‘কাজের চাপে এমনই ব্যস্ত ছিলাম যে রাজ কী করছে সে সব খবরও রাখতাম না।’

এদিকে পুলিশের খবর অনুযায়ী, পর্নো ভিডিও বানিয়ে এই দু’টি অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন রাজ। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ‘হটশটস’ বাতিল করে দেওয়ার পর ‘বলিফেম’ তৈরি করা হয়েছিল।

রাজের এমন কাণ্ডের পর থেকেই বেশ বিব্রত শিল্পা শেঠি। স্বামীর এমন হীন কাজকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। সংবাদ মাধ্যমেও বলেছেন বিষয়টি। সামনে সত্যি সত্যি রাজকে ডিভোর্স দিলে বিস্মিত হওয়ার কিছু থাকবে না!

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়