শিরোনাম
◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন ◈ বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য! ◈ ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৯ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহজালাল বিমান বন্দরে স্থাপিত হচ্ছে আরটি পিসিআর ল্যাব

সুজন কৈরী : [২] শনিবার বিকেল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার পার্কিং ইয়ার্ডে বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার জন্য আরটি পিসি আর ল্যাব স্থাপনের সাইট পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

[৩] পরিদর্শনকালে সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম উপস্থিত ছিলেন।

[৪] এ সময় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান আশ্বস্ত করেন, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে ল্যাব স্থাপনসহ আরটি পিসিআর কার্যক্রম শুরু হবে।

[৫] তিনি আরও জানান, ল্যাব স্থাপনের জন্য নির্বাচিত একটি ডায়গনোস্টিক সেন্টার নির্ধারিত স্থানে মোবাইল ল্যাব স্থাপন করে শিগগির করোনা পরীক্ষা শুরু করবে।

[৬] এরপর তারা বিমানবন্দরে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শন ও প্রবাসী কর্মীদের জন্য প্রদেয় সেবা কার্যক্রম তদারকি করেন এবং মুজিব কর্ণার পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়