মনিরুল ইসলাম : জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকের মুলতবি বৈঠক আজ কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপি’র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি, চীফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি, ড. মুহাম্মদ ওসমান ফারুক এমপি, এ. এম. মাহবুব উদ্দিন এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি, মুহাম্মদ নওশাদ জমির এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি, মো. মুজিবুর রহমান এমপি, মো. রফিকুল ইসলাম খান এমপি এবং জি, এম, নজরুল ইসলাম এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।
বিশেষ কমিটির বৈঠকে অন্তর্র্বতীকালীন সরকারের জারিকৃত অধ্যাদেশ - বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬; রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬; বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬; নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬; জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬; ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪; ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫; ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫; ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (থার্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫; বাংলাদেশ ল’ অফিসার্স (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪; সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫; সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫; সুপ্রীম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; কোড অব সিভিল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫; কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫; কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫; আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬; রেজিস্ট্রেশন (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৬; রেজিস্ট্রেশন (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৬; সিভিল কোর্টস (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫; জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫; জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫; রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫; গণভোট অধ্যাদেশ, ২০২৫; জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্র্বতীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ, ২০২৪; বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ২০২৬; বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; স্হানীয় সরকার (সিটি কর্পোরেশন)(সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; স্থানীয় সরকার (পৌরসভা ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫; ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, ২০২৫; নির্দিষ্টকরণ (সম্পূরক) অধ্যাদেশ, ২০২৫; নির্দিষ্টকরণ অধ্যাদেশ, ২০২৫; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; দ্য এক্সাইজেস অ্যান্ড সল্ট (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫; রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫; রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; অর্থ অধ্যাদেশ, ২০২৫; অর্থ সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; কাস্টমস (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; আয়কর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; বাংলাদেশ ব্যাংক (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪; ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫; গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫; মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৬; নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৬; বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৬; বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪; বাংলাদেশ গ্যাস (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫; সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫; ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫; ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটি অধ্যাদেশগুলোর বিষয়ে প্রয়োজনীয়তা ও যথার্থতা পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট আকারে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে পেশ করার সিদ্ধান্ত গ্রহণ করে।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।