শিরোনাম
◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ  ◈ ভারতের দিল্লিতে নারী বিক্ষোভকারীদের 'হেনস্থা', 'দ্বিতীয় যন্তর মন্তরের' ডাক ককরোচ জনতা পার্টির

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা টুর্নামেন্ট শুরু হবে রোববার

মাহিন সরকার : [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘জয়তু শেখ হাসিনা গ্র্যান্ডমাস্টার্স দাবা’র আয়োজন করছে বাংলাদেশ দাবা ফেডারেশন। কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পৃষ্ঠপাষকতায় আগামীকাল রোববার ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া নয় দিনব্যাপী টুর্নামেন্টে বাংলাদেশসহ ১০টি দেশের ১২ জন গ্রান্ডমাস্টার, ১৬ জন আন্তর্জাতিক মাস্টার ও ৩ জন নারী আন্তর্জাতিক মাস্টার অংশ নিচ্ছেন।

[৩] দেশের পাঁচ গ্রান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, মোল্লা আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব এবং সাত বিদেশি গ্র্যান্ডমাস্টার ভারতের দীপ দাস গুপ্ত, ইরানের এহসান ঘাইম মাগামি ও মাসোউদ মোসাদেগপোর, বেলজিয়ামের ভাদিম মালাখাটকো, ইউক্রেনের অড্রে সুমেটস ও জুভারেভ আলেক্সান্ডার এবং চেক রিপাবলিকের আলেক্সেউ কিসলিনসি খেলবেন।

[৪] রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে উদ্বোধন হলেও টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে হোটেল ৭১-এ।

[৫] প্রতিযোগীতায় ১৫ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেয়া হবে। এর মধ্যে মূল পুরস্কার থাকবে ১৩ হাজার মার্কিন ডলার। বাংলাদেশের দাবাড়ুদের জন্য থাকছে ২ হাজার মার্কিন ডলারের পুরস্কার।

  • সর্বশেষ