শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪১ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯০ লাখ টাকা চুরি মামলায় পটুয়াখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার

মোজাহীদ প্রিন্স: [২] পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যকে নারায়ণগঞ্জ থানার একটি চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

[৩] শুক্রবার রাতে ওই ইউপি সদস্যকে তার নিজ বাড়ী থেকে বাউফল থানা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আকন উপজেলার নওমালা ইউপির ১নং ওয়ার্ড ইউপি সদস্য ও পশ্চিম বটকাজল গ্রামের মাঃ আজাহার আলী আকনের ছেলে।

[৪] পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জ মডেল থানায় ২০১৮ সালে ৯০ লক্ষ টাকার একটি চুরি মামলা হয়। মামলা নং ৩৬(১০)১৮ ধারা ৩৮১/৩৪। ওই মামলার তদন্ত কর্মকর্তা নারায়নগঞ্জ পিবিআই পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন এর নেতৃত্বে বাউফল থানা পুলিশের সহায়তায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ইউপি সদস্য মাঃ জাহাঙ্গীর আকন (৩৮) কে গ্রেপ্তার করা হয়।

[৫] বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন জানান, গ্রেপ্তারকৃত ইউপি সদস্য জাহাঙ্গীর আকনকে শনিবার ভোরে নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন এর কাছে হস্তান্তর পূর্বক নারায়ণগঞ্জ সদর থানায় পাঠিয় দেওয়া হয়েছ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়