শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৯ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কালে ২ বাংলাদেশী আটক

হামিদুল ইসলাম: [২] কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কালে ২ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।

[৩] পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় বিজিবি ক্যাম্পের একটি টহল দল আন্তর্জাতিক সীমানা পিলার ৯৫২ এর সাব-পিলার ৯ এর নিকট দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় জাহিদুল ইসলাম ও শাহরিয়ার আহমেদ নামের দুই যুবককে আটক করে।

[৪] জাহিদুল ইসলাম ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের আমির হোসেনের ছেলে। শাহরিয়ার আহমেদ একই ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আতিকুর রহমানের ছেলে। পরে বিজিবি তাদেরকে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করে।

[৫] ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ১১(১)(ক) ধারায় মামলা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়