শিরোনাম
◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৮ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮০ বছর পর দেশে বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম ২ নীলগাই শাবকের

ডেস্ক রিপোর্ট: দেশে বিলুপ্তির তালিকায় থাকা নীলগাই। গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে নীলগাই থেকে দুটি শাবকের জন্ম হয়েছে। এর পুরুষ, অন্যটি মাদী নীলগাই। এর বাইরে দেশে কোথাও এই প্রাণী নেই। রাইজিংবিডি

গত ১ আগস্ট এর জন্ম হলেও নিরাপত্তা ও প্রকৃতিতে টিকে থাকার চ্যালেঞ্জ থাকায় এতদিন বিষয়টি জানানো হয়নি। কিন্তু শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নতুন শাবকের জন্ম নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান। তবে নবজাতক দুটি মাদী না পুরুষ তা এখনও নির্ণয় করা যায়নি।

নতুন জন্ম নেওয়া শাবক দুটি থেকে পার্ক কর্তৃপক্ষ প্রায় ৮০ বছর আগে বাংলাদেশের প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া নীলগাইয়ের আবার ফিরে আসার সম্ভাবনা দেখছে।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, ২০২০ সালের ১ ফেরুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের বাসিন্দারা একটি নীলগাই ধরে মাংস খাওয়ার জন্য জবাই করার প্রস্তুতি নেয়। বিজিবি-৫৩ (মামুদপুর বিওপির) সদস্যরা ওই মাদী নীলগাইটি উদ্ধার করে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করলে পরে সেটি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে আনা হয়। এটি সম্ভবত ভারত থেকে সীমান্ত পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জে আসে।

২০১৯ সালের ২২ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার এলাকায় একটি নীলগাই আটক করে জবাই করার প্রস্তুতি নেয় গ্রামবাসী। পরে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সেই পুরুষ নীলগাইটি উদ্ধার করে। এটিও ভারত থেকে এ দেশে আসে। সেটি ২০১৯ সালের ৮ ফেরুয়ারি দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে স্থানান্তর করা হয়। পরে সেখান থেকে প্রজননের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে আনা হয়।

পার্কের ওয়াইল্ডলাইফ সুপারভাইজার মো. সারোয়ার হোসেন খান জানান, নীলগাইয়ের গর্ভধারণ কাল গড়ে ২৪৩ দিন এবং অধিকাংশক্ষেত্রে যমজ বাচ্চা প্রসব করে। তবে ক্ষেত্র বিশেষে ১টি থেকে ৩টি বাচ্চাও দেয়। পুরুষ শাবক ৩ বছর এবং মাদী ২ বছরে প্রজননক্ষম হয়ে ওঠে। এদের গড় আয়ু ২১ বছর।

তিনি আরও জানান, নীলগাই ছোট ছোট পাহাড় আর ঝোপ-জঙ্গলপূর্ণ মাঠে চড়ে বেড়াতে ভালবাসে। ঘন বন এরা এড়িয়ে চলে। সচরাচর ৪ থেকে ১০ সদস্যের দল নিয়ে নীলগাই ঘুরে বেড়ায়। দলে কখনও ২০ বা এর বেশি সদস্যও থাকতে পারে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের প্রকল্প পরিচালক মো. শফিউল আলম চৌধুরী বলেন, দীর্ঘ ৮০ বছর পর ভারত থেকে সীমান্ত পেরিয়ে আসা দুটি নীলগাই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে আনা হয়। এরা জুটি বাধার ১১ মাস ১১ দিন পর গত ১ আগস্ট দুটি ফুটফুটে বাচ্চা জন্ম দেয়। বর্তমানে সেগুলো সুস্থ আছে। বাংলাদেশ নীলগাই শূন্য হলেও ভারতে লাখের উপর নীলগাই রয়েছে।

বিলুপ্তির তালিকায় থাকা নীলগাই সাফারী পার্কের মাধ্যমে আবারও প্রাকৃতিক পরিবেশে ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ