শিরোনাম
◈ মহাকাশে রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা! ◈ ফার্মগেট থেকে ঢাবি-জবি, রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনায় উদ্বেগ; মেট্রো স্টেশনেও আতঙ্ক ◈ শত কোটি টাকার ঋণে বিপাকে অনন্ত জলিল, ২২৬ কোটি টাকা আদায়ে ব্যাংকের আইনি নোটিশ ◈ নালিশ করায় বাড়িতে ঢুকে ছাত্রীকে কুপিয়ে জখম করল সহপাঠী, সিসিটিভিতে চাঞ্চল্যকর দৃশ্য ◈ টিকিট বিক্রির পৌনে সাতশ কোটি টাকা আয় হিসেবে দেখায়নি মেট্রোরেল!(ভিডিও) ◈ পাকিস্তানের রাওয়াল পি‌ন্ডি‌তে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা ◈ মালয়েশিয়াকে ২০৫ রা‌নে হা‌রি‌য়ে যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে বাংলা‌দেশ ◈ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল উত্থাপন সংসদে ◈ সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ খাতে বড় পরিবর্তন, সংসদে উঠল তিন অধ্যাদেশ ◈ নিজের টাকা ছাড়াই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ, নতুন অধ্যাদেশ জারি সরকারের

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৪ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটাররা আমার মনিব, আমি চাকর, বললেন তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : শুক্রবার (১৭ সেপ্টেম্বর) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

ডা, মুরাদ হাসান বলেন, আমি প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেছি জনগণের সেবা করার জন্য। জনগণের সেবা করতে চাই চাকর হিসেবে। এটা আমার দায়িত্ব। এর বাইরে আমার কোনও দায়িত্ব নেই। আমি জীবন দিয়ে প্রমাণ করতে চাই আমি কত ভালো কর্মী। নেতা হতে চাই না। আমি আপনাদের চাকর হয়ে বেঁচে থাকতে চাই। বাংলাট্রিবিউন

তিনি আরও বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে, বঙ্গবন্ধুর চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনার জন্য জীবন বিলিয়ে দিতে পারবো। এই দেশ রক্ত দিয়ে কেনা বাংলাদেশ। এই দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এই দেশ বীর মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, ৩০ লাখ বীর বাঙালির রক্ত দিয়ে কেনা। বাংলাদেশ কারও দয়ার দান না। বাংলাদেশ খুনি জিয়াউর রহমানের নয়। বাংলাদেশ একুশে আগস্ট গ্রেনেড হামলার খলনায়ক তারেক রহমানের নয়। এই মাটি বীর মুক্তিযোদ্ধাদের মাটি। এই মাটিতে দাঁড়িয়ে একটি শপথ করতে চাই, আমি আপনাদের সন্তান, আমি খুনি জিয়ার মরণোত্তর বিচার বাংলার মাটিতেই করবো।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা উন্নয়নের মহাসড়কে হাঁটছি। আমাদের যেতে হবে সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ নয়, বিশ্বে মুক্তিকামী মানুষের জন্য এক অনন্য ইতিহাস। একটি ছবি যখন অনুপ্রাণিত করে, সেই ছবি আমাদের দৃষ্টিতে থাকা উচিত। কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়, নিজেকে আদর্শবান ও নৈতিকতায় বলীয়ান করে অন্যায়ের প্রতিবাদী হতে সাহস জোগাবে।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সহ-সভাপতি মাহবুবুর রহমান হেলাল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

  • সর্বশেষ