শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩০ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন পরীমণি

মনিরুল ইসলাম: [২] কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প অবলম্বনে ‘মনপুরা’খ্যাত গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করবেন নতুন সিনেমা ‘গুনিন’। আর এই সিনেমায় এবার অভিনয় করতে যাচ্ছেন আলোচিত নায়িকা পরীমণি। এটা নির্মাতার সাথে দ্বিতীয় কাজ। প্রথম সিনেমায় শুভ্রা চরিত্রে অভিনয় করেন পরীমণি। এবার নতুন সিনেমার রাবেয়া চরিত্রে অভিনয় করবেন তিনি।

[৩] শুত্রুবার রাতে সিনেমায় অভিনয়ে চুক্তিবদ্ধ হলেন পরিমণি।

[৪] ‘গুনিন’র গল্প প্রসঙ্গে এই নির্মাতা বলেন, সিনেমার গল্পটি সম্পূর্ণ আলাদা। কারণ এটি এ সময়ের গল্প নয়। প্রায় ৫০ বছরের ঘটনাপ্রবাহ দেখানো হবে। রাবেয়া চরিত্রটি তৎকালীন মুসলিম রক্ষণশীল সমাজের এক নারী। এটি একটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে সিনেমা হলেই আগে মুক্তির কথা ভাবছে প্রযোজনা প্রতিষ্ঠান।

[৫] এর আগে একই নির্মাতার 'স্বপ্নজাল' সিনেমায় শুভ্রা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন পরীমণি।

[৬] ‘গুনিন’ সিনেমার পরীমনি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ইরেশ যাকের, শরিফুল রাজ, মোস্তফা মনোয়ার, দিলারা জামানসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়