শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৭ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আরো ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ১৯০৭

শাহীন খন্দকার ও মিনহাজুল আবেদীন: [২] এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ১৪৭ জনে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪০ হাজার ১১০ জনে।

[৩] শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৪] এর আগে বৃহস্পতিবার ৫১ বুধবার ৫১, মঙ্গলবার ৩৫, সোমবার ৪১, রোববার ৫১ ও শনিবার ৪৮ জনের মৃত্যু হয়।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৭ হাজার ৯ জন।

[৬] গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৯ হাজার ৭৫৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৬ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৩ লাখ ৯৩ হাজার ৩৬৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৪০ শতাংশ।

[৭] ২৪ ঘণ্টায় যে ৩৮ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ২৫ জন এবং পুরুষ ১৩ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৭ জন মারা গেছেন। খুলনায় ৮, সিলেটে ৩, রংপুরে ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

[৮] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়