শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৮ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৭ দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি ৪ হাজার ৮৭২: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে শুক্রবার পর্যন্ত সর্বমোট ১৫ হাজার ২২৮ জন।

[৩] গত ২৪ ঘন্টায় (১৬ স্পেটেম্বর সকাল ৮টা থেকে ১৭ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) ১৬৩ জন নতুন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ১৪০ জন এবং ঢাকার বাইরের সারাদেশে রয়েছেন ২৩ জন।

[৪] বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ১৯১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৮৮ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্ব মোট ২০৩ জন রোগী ভর্তি রয়েছেন।

[৫] এছাড়াও ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৫ হাজার ২২৮ জন। অন্যদিকে দেশে এ পর্যন্ত ১৫ হাজার ২২৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯৮০ জন ডেঙ্গু রোগী। এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৫৭ জনের মৃত্যুর হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়