শিরোনাম
◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৭ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগান ইস্যুতে ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

রাকিবুল আবির: [২] নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী সিগরিড কাগ পদত্যাগ করেছেন। তালিবান ক্ষমতায় আসার পর কাবুল থেকে আফগান নাগরিকসহ অন্যদের সরিয়ে নেওয়ার ব্যাপারে সরকারের ভূমিকা নিয়ে দেশটির জাতীয় সংসদে সমালোচনার পর পদত্যাগ করেন তিনি। ফ্রান্স ২৪

[৩] তালিবানের ক্ষমতা গ্রহণের পর আফগান পরিস্থিতি মোকাবেলা নিয়ে সমালোচনার জেরে প্রথম কোনো পশ্চিমা দেশের মন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী সিগরিড কাগ। বিবিসি

[৪] এই প্রসঙ্গে কাগ বলেন, আমি আমার দায়িত্বপালন করেছি। কিন্তু তারপরও আইনপ্রণেতাদের রায় আমি মেনে নিচ্ছি।

[৫] তিনি এটিও স্বীকার করেছেন যে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার সরকার ধীরগতিতে কাজ করেছে এবং তালিবানের ক্ষমতা গ্রহণ ইস্যুতে তার সরকারের কর্মকাণ্ড ছিল এলোমেলো। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়