শিরোনাম
◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক ◈ মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র, ভিডিও ভাইরাল ◈ ভারতীয় রুপির বিপরীতে কেন শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা? ◈ গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে নতুন কনস্যুলেট খুলছে বাংলাদেশ ◈ শাহবাজ শরিফের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন তারেক রহমান ◈ এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮% বাংলাদেশি পণ্য থাকবে শুল্কমুক্ত ◈ দুবলারচরে শতকোটি টাকার শুঁটকি বাণিজ্য, ন্যায্য দাম নিয়ে জেলেদের যত অভিযোগ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১২ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার প্রশ্ন, আমি কি গালাগাল খাওয়ার জন্য এসেছি?

স্পোর্টস ডেস্ক: [২] আমি গালাগাল খেতে আসিনি। নিজের ইউটিউব চ্যানেলে এসে বললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। দায়িত্ব নেওয়ার পর দলের খোলনলচে বদলে দিতে চাইছেন পিসিবির শীর্ষকর্তা। ম্যাথিউ হিডেন এবং ভার্নন ফিল্যান্ডারকে কোচ করে শুরুটা ভালোই করেছেন।

[৩] তার হাত ধরে ঘরোয়া ক্রিকেটে পালাবদলও শুরু হয়ে গিয়েছে। দেড়শোর বেশি ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট বোর্ডের আর্থিক চুক্তির আওতায় এসেছে। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে স্বচ্ছলতা আনার চেষ্টা করছেন রমিজ। কিন্তু শুরুতেই প্রতিকূলতার মধ্যে পড়তে হচ্ছে তাকে। বরাবরই পাক ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ আছে। এবারও ব্যতিক্রম নয়।

[৪] পাকিস্তান চেয়ারম্যানকে ঘিরে বিতর্ক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তার ইতিবাচক প্রচেষ্টাকে কেউই ভালোভাবে নিচ্ছে না। বিরোধিতা আসছে বোর্ডের অন্দরমহল থেকেই। পিসিবির এক অংশের দাবি, আর্থিক স্বচ্ছলতা দিয়ে সাময়িককভাবে আস্থা অর্জন করতে চাইছেন রামিজ। ইমরান খানের খাস লোক এহসান মানিকে সরিয়ে মসনদে এসেছেন প্রাক্তন পাক অধিনায়ক। তাই রাজনৈতিক সমর্থন পাওয়ার সম্ভাবনাও কম।

[৫] শোয়েব মালিক, সরফরাজ আহমেদকে বাদ দিয়ে আসিফ আলি, আজম খানদের মতো ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছে। সেই নিয়েও বিতর্কের শেষ নেই। অধিনায়ক বাবর আজমের পছন্দ হয়নি দল। তবে পাক অধিনায়কের সঙ্গে সম্পর্ক ভালো রেখেই চলার চেষ্টা করছেন রমিজ। এই সমীকরণ কতদিন বজায় থাকবে সেটাই দেখার। - আজকাল

  • সর্বশেষ