শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫২ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৈয়দ সাঈফ সাদ্দাম: মধ্যবিত্ত পরিবারের একজন পুরুষ মানুষ নিজের পেছনে ৩ শতাংশও খরচ করেন না

সৈয়দ সাঈফ সাদ্দাম : মধ্যবিত্ত পরিবারের একজন পুরুষ মানুষ নিজের পেছনে ৩ শতাংশও খরচ করেন না। একলাখ টাকাও যিনি বেতন পান, তিনিও নিজের শখ-আহ্লাদ মিটাতে ৩০০০ টাকা খরচ করে না। তিনি চান সবাইকে খুশি করতে। তিনি দিতে থাকেন তো দিতে থাকেন। দেওয়ায় কম পড়লেই তারা খারাপ হয়ে যান। সংসারে বসে খাওয়া মানুষগুলো টাকা পাওয়া বা টাকা দেওয়া ব্যাপারটাকে অধিকারের লেভেলে নিয়ে যায়। এই কারণে সবকিছু দিয়েও ভদ্রলোক চরম অসুখীভাবে কোনো রকমে বেঁচে থাকেন।

এটা বেশ কমন সিনারিও, তবে নিজের টাকা নিজে খরচ করুন, নিজের পেছনে ইনভেস্ট করুন। নিজেরও যদি কিছু খেতে মন চায়, খান। কিছু কিনতে মন চায়, কিনুন। কোথাও যেতে মন চাইলে, দুইদিন বেড়িয়ে আসুন। একা একা চলে যান। শুধু এই প্রশান্তিটুকু আপনাকে ভালো রাখবে, আপনাকে সাহস যোগাবে। সংসারে ১৮ বছরের ওপর যার বয়স, তাকে নিজেরটা নিজের করে খেতে হবে। খেতে না পারলে ২-৪ বেলা রোজা রাখবে, খালিপেটে কোনো না কোনো আইডিয়া চলে আসবে। বাবুগিরি ছুটে যাবে। দরকার পড়লে ভ্যান গাড়িতে তরকারী বিক্রি করবে, ফুড ডেলিভারি দেবে। শরীরটায় হাল্কা নাড়াচাড়া দিলেই আয় করা সম্ভব। ১৮ বছরের ওপর টগবগে যুবককে পরিশ্রমী হতে দিন। তাদের কষ্টসহিষ্ণু হতে দিন। পরিবারের সবাই একজনের আয়ের ওপর ডিপেন্ড করবেন না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়