শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৮ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অক্টোবর থেকে শুরু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ

শরীফ শাওন: [২] দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম করোনার কারণে বিলম্ব হলেও ইতোমধ্যে অনেক বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে।

[৩] ঢাকা বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ থেকে ৯ অক্টোবর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ থেকে ৬ অক্টোবর, বুয়েটে ৬ নভেম্বর। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৭ থেকে ১৮ নভেম্বর পরীক্ষা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

[৪] তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর। এর মধ্যে রয়েছে, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনাপ্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

[৫] সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা ২৭ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে, ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

[৬] তবে করোনায় এখনো চূড়ান্ত করা হয়নি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তির ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ। এর মধ্যে রয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 

  • সর্বশেষ