শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৮ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতিসংঘে যোগ দিতে রাষ্ট্রপ্রধানদের টিকাগ্রহণের প্রমাণ দিতে হবে

খালিদ আহমেদ: [২] শুরু হতে যাচ্ছে জাতিসংঘের অধিবেশন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠেয় এই অধিবেশনে যোগ দেবেন কয়েক ডজন রাষ্ট্রপ্রধান।

[৩] নিউইয়র্ক কর্তৃপক্ষ বলছে, রাষ্ট্রপ্রধানরা যে করোনার টিকা নিয়েছেন, সেটার প্রমাণ দেখাতে হবে। বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

[৪] জাতিসংঘের মহাসচিব এন্টোনিও গুতেরেস বলেছেন, সচিবালয় হিসেবে আমরা কোনো রাষ্ট্রপ্রধানকে বলতে পারি না যে, যদি টিকা না দেওয়া হয় তাহলে তিনি জাতিসংঘে প্রবেশ করতে পারবেন না।

[৫] যদিও ম্যানহাটনে জাতিসংঘের সদর দপ্তর একটি আন্তর্জাতিক অঞ্চল এবং এটি মার্কিন আইনের অধীন নয়। তবে সংস্থাটির কর্মকর্তারা আগে মহামারীর ক্ষেত্রে স্থানীয় এবং জাতীয় নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

[৬] গুতেরেস বলেন, নিউইয়র্ক মেয়রের কার্যালয় আমাদের টিকা দেওয়ার ক্ষমতা দিয়েছে। তাই আগত লোকজন জাতিসংঘেই টিকা নিতে পারবেন। সম্পাদনা: হাসান হাফিজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়