শিরোনাম
◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৯ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নুরনবী সরকার: [২] লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় সাগর রায় (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

[৩] বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়খাতা আকিজ গোডাউনের সামনে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর রায় জেলার পাটগ্রাম উপজেলার খারিজা জোংড়া এলাকার সুধির চন্দ্র রায়ের পূত্র।

[৪] হাতীবান্ধা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে সাগর রায় বাউড়া থেকে রংপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে বড়খাতা এলাকার আকিজ গোডাউনের সামনে বিপরীতগামী একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে পরে যায়। এ সময় স্থানীয়রা হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়