শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৫ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধুর প্রেমিকাকে বিয়ে করতে বন্ধুকেই হত্যা !

ডেস্ক রিপোর্ট: খুনের ছয় মাস পর মূল রহস্য উদ্ঘাটন করেছে ভারতের উত্তরপ্রদেশ পুলিশ। মূলত বন্ধুর প্রেমিকাকে বিয়ে করতে নিজের বন্ধুকেই হত্যা করেছেন এক যুবক। মূলত প্রেমঘটিত কারণেই ছয় মাস আগে বন্ধুর হাতে খুন হয়েছিলেন নাসিম নামের এক যুবক।

পুলিশ জানিয়েছে, নাসিম মেরঠ জেলার কিথোরে শহরের বাসিন্দা। তার হিনা নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ গত ১৭ মার্চ থেকে নিখোঁজ হয়ে যান নাসিম। এর কয়েক দিন পর তার মরদেহ উদ্ধার হয় আমরোহা জেলার ধানোরা মান্ডি এলাকায়। কিন্তু তাৎক্ষণিকভাবে পুলিশ এই খুনের কোনো কুল-কিনারা করতে পারেনি।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে, নাসিম ও হিনা যেখানে থাকতেন, সেখানে নিয়মিত যাতায়াত ছিল নাসিমের বন্ধু দানিশের। একপর্যায়ে হিনার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে দানিশের। এ নিয়ে নাসিমের সঙ্গে তর্ক হয়েছিল দানিশের। এরপরই নাসিমকে খুন করে সে।
সাবেক প্রেমিককে খুনের পরও হিনা বিয়ে করেন দানিশকে, এবং সংসার পাতেন দু’জনে মিলে। পরে পুলিশের সন্দেহ হলে, জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে দানিশ। পুলিশ দানিশ ও হিনাকে গ্রেফতার করেছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়