শিরোনাম
◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৪ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নড়াইলে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

সাদেক আলী: [২] নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছেন।

[৩] নিহতরা হলেন, খাশিয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খান রাসেল সুইট ও তার সহযাত্রী শওকত।শওকত বড়দিয়ার মুন্সি মানিক মিয়া কলেজের নাইটগার্ড ছিলেন।

[৪] বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিক নিজ প্রাইভেটকারে কালিয়া এলাকার পাটনা গ্রাম থেকে বড়দিয়ায় যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান খান রাসল সুইট। পথিমধ্যে ডুমুরিয়া নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খালের পানিতে ডুবে ইউপি চেয়ারম্যান সুইট ও তার সহযোগী শওকত মারা যান।বাংলানিউজ২৪

[৫] নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন বলেন, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ইউপি চেয়ারম্যান ও তার সহযোগী মারা গেছেন বলে স্থানীয় কাছ থেকে জানাতে পেড়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়