শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৭ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাকিস্তান দলে দুই লেগস্পিনার

স্পোর্টস ডেস্ক : [২] নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার ১৫ সেপ্টেম্বর এক সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

[৩] ঘোষিত ১২ সদস্যের সেই দলে রাখা হয়েছে দুই লেগস্পিনার উসমান কাদির, জাহিদ মাহমুদকে। আর শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলীর সাথে তৃতীয় পেসার হিসেবে রয়েছেন হারিস রউফ। জাহিদ মাহমুদ এবং উসমান কাদির আর সা¤প্রতিক সময়ে পাকিস্তানের দুশ্চিন্তার কারণ মিডল অর্ডারে এবার সুযোগ দেওয়া হয়েছে সৌদ শাকিল এবং ইফতিখার আহমেদকে।

[৪] উল্লেখ্য ২০০৩ সালের পর দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগামী শুক্রবার ১৭ সেপ্টেম্বর সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। একই মাঠে আগামী ১৯ এবং ২১ সেপ্টেম্বর দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে মুখোমুখি হবে দুইদল। এরপর পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান-নিউজিল্যান্ড। যা যথাক্রমে আগামী ২৫, ২৬, ২৯ সেপ্টেম্বর এবং ১, ৩ অক্টোবর মাঠে গড়াবে। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

[৫] নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের জন্য পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, হাসান আলী, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি, উসমান কাদির, জাহিদ মাহমুদ। - জিও নিউজ

  • সর্বশেষ