শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নগরকান্দায় একাধিক ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুর নগরকান্দায় একাধিক ধর্ষণ মামলার পলাতক আসামি মুরাদ মিয়া (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] বুধবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার ফূলসুতী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি উপজেলার ফুলসূতী ইউনিয়নের বাউতিপাড়া গ্রামের সোবহান মিয়ার ছেলে। মুরাদ পেশায় একজন রাজমিস্ত্রী।

[৪] আটকের পর মুরাদকে বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।

[৫] থানা সূত্রে জানা যায়, মুরাদ মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে প্রথম মামলাটি হয় গত ২৭ মে। অভিযাগ করে নয় বছরের একটি শিশুর মা। দ্বিতীয় অভিযোগ করা হয় গত ১২ সেপ্টেম্বর। ১৫ বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়ে এ অভিযোগ করা হয়। বর্তমানে ঐ মেয়েটি ৫ মাসের অন্তঃসত্বা বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

[৬] সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) সুমিনুর রহমান বলেন, গত ২৭ জুনের মামলার পর থেকে পলাতক ছিল মুরাদ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার ফুলসূতী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুরাদকে দুটি মামলার গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়