শিরোনাম
◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত ◈ বাংলাদেশিদের জন্য ভিসা স্বাভাবিক করছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর শ্রীলঙ্কার কো‌চের দায়িত্ব ছাড়ছেন জয়সুরিয়া   ◈ ইরানের সর্বোচ্চ নেতা কিভাবে নির্বাচিত করা হয় ◈ মসজিদুল আকসায় তারাবির নামাজ বন্ধ করল ইসরায়েল ◈ ৫ জেলার ডিসি প্রত্যাহার ◈ ইরানের গার্ডিয়ান কাউন্সিলে অন্তর্বর্তীকালীন নেতৃত্বে আলিরেজা আরাফি ◈ হরমুজ প্রণালী কী এবং এটি বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? ◈ যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেল‌বে না ইরান!

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুঠিয়ায় পুকুরে বিষপ্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন

আবু হাসাদ: [২] রাজশাহীর পুঠিয়ায় পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষপ্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুকুরের মাছ চাষী শিমুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন।

[৩] বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ভালুকগাছি- মোহনপুর গ্রামের একটি পুকুরে এ ঘটনা ঘটে।

[৪] ভালুকগাছি- মোহনপুর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদুল হাসান মিলন বলেন, গতরাতে কে বা কারা শিমুল ইসলামের পুকুরে বিষ প্রয়োগ করেছে শুনেছি। তবে তাকে থানা পুলিশকে অভিযোগ দিতে বলা হয়েছে।

[৪] মাছ চাষী শিমুল ইসলাম বলেন, আমার বাড়ি পাশের সিংড়া গ্রামে। এখানে প্রায় ৭ বিঘা জলকরের এই পুকুরটি তিন বছর থেকে লীজ নিয়ে মাছ চাষ করছি। এবারো বিক্রির উপযুক্ত প্রায় ১৫ লাখ টাকার মাছ ছিল। সে সূত্রে এলাকার আব্দুল মান্নান নামের একজনের সঙ্গে আমার মাঝে মধ্যে দ্বন্দ্ব হতো। তিনি এই পুকুর ছেড়ে দিতে কয়েকবার হুমকি দিয়েছে। কিন্তু আমি পুকুর ছেড়ে না দেয়ায় গত রাতে তিনি পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেছেন। সকালের মধ্যে পুকুরে থাকা সব মাছ মরে ভেসে উঠে। পরে প্রতিবেশীরা আমাকে খবর দিয়েছেন। এ বিষয়ে আব্দুল মান্নানকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

[৫] থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার বিষয়ে একজন চাষী অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়