শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৮ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ হাজার পিস ভিওআইপি কল কার্ড জব্দ

আব্দুল্লাহ মামুন: [২] আজ বুধবার ভোররাত সোয়া ২টায় এয়ার অ্যারাবিয়া ফ্লাইটের (থ্রিএল-০৬৬) বোর্ডিং চলাকালে নিরাপত্তা তল্লাশির সময় হাসান আলী নামে এক যাত্রীর কাছ থেকে তা জব্দ করা হয়। ডেইলি স্টার।

[৩] বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, মধ্যরাতে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ-৬ এ হাসান আলী নামের এক যাত্রীর কাছ থেকে এগুলো পাওয়া যায়। সে সময় এয়ার এরাবিয়ার (থ্রিএল-০৬৬) ফ্লাইটের বোর্ডিং চলছিল। নিরাপত্তা তল্লাশির সময়ে এভসেক সদস্য তাকে চ্যালেঞ্জ করলে তার হ্যান্ডব্যাগ থেকে ৩ হাজার পিস ভিওআইপি কল কার্ড পাওয়া যায়। ঢাকা পোস্ট

[৪] তিনি বলেন, প্রতিটি কল কার্ড ১০ মার্কিন ডলার সমমূল্যের। গোটা চালানের মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ২৬ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কল কার্ডসহ যাত্রীকে কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

[৫] বিমানবন্দর সূত্র জানায়, ওই যাত্রী এখনো কাস্টমসের অধীনে রয়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়