শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৭ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের ৬৮ কারাগারে ১ হাজার ৯৮২ জন বন্দী কনডেম সেলে

মাসুদ আলম : [২] ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত বন্দির সংখ্যা ৯১ জন। এই কারাগারে থাকা ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত আসামিদের মধ্যে ৮৬ জনই বিডিআর বিদ্রোহ মামলার আসামি। এদিকে আপিল নিষ্পত্তি না হওয়ায় ফাঁসি কার্যকর বিলম্বিত হচ্ছে।

[৩] আদালত সূত্রে জানা যায়, কারও ফাঁসির আদেশ হলে তিনি আপিল করেন। আবার পেপারবুক তৈরিসহ আনুষঙ্গিক নানা কাজে অনেক সময় চলে যায়। করোনার কারণে গত দেড় বছরে লম্ব সময় কখনো আদালত বন্ধ ছিল। দ্রু  রায় কার্যকরে এটিও একটি প্রতিবন্ধকতা।

[৪] সহকারী কারা মহাপরিদর্শক কাওয়ালিন নাহার বলেন, ফাঁসির আদেশ হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট আসামিকে কারাগারের কনডেম সেলে রাখা হয়। ফাঁসি কার্যকরের আগ পর্যন্ত তিনি ওই সেলেই থাকেন। কনডেম সেলে সাধারণত একজন বন্দী রাখার নিয়ম থাকলেও জায়গা সংকটের কারণে বেশিও রাখা হয়।

[৫] কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেন, প্রতিটি কারাগারের কনডেম সেলের বন্দী রয়েছে। আদালতের নির্দেশ পেলে তাদের ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়